শিক্ষা

সংক্ষিপ্ত সিলেবাসেই হওয়া উচিৎ মেডিক্যাল ভর্তি পরীক্ষাঃ শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মনে করেন সংক্ষিপ্ত সিলেবাসেই মেডিক্যালের ভর্তি পরীক্ষা হওয়া উচিৎ।

শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

মেডিক্যালে ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাঁদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

এছাড়া মাধ্যমিকের ক্লাস শুরুর বিষয়ে তিনি জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে যদি শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেবো।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button