শিক্ষা

প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ

কোভিডের কারণে দুই বছর বন্ধ থাকার পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস। ১৫ মার্চ থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে ২ মার্চ।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button