বিনোদন
বরণ্যে অভিনেতা মনু মুখার্জি আর নেই

না ফেরার দেশে চলে গেলেন কলকাতার চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মনু মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগতে থাকা এই বর্ষীয়ান অভিনেতা আজ সকালে দেহত্যাগ করেন।
আর্টিস্ট ফোরামের বরাতে এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ। এছাড়াও অভিনেতা রুদ্রনীল ঘোষ এক ফেসবুক স্ট্যাটাসে মনু মুখার্জির মৃত্যুর খবরটি জানিয়েছেন।