বিনোদন

এবার প্রসেনজিতের সাথে মিথিলা

টলিউড তারকা জিতের প্রযোজনায় অভিনয় করবেন ‘বুম্বা দা’খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- এটা এখন পুরনো খবর। নতুন খবর হচ্ছে, জয়া আহসানের পর এবার প্রসেনজিতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক আলোচিত মডেল-অভিনেত্রী ও উপস্থাপক রাফিয়াথ রশিদ মিথিলা। ‘আয় খুকু আয়’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন শুভেন্দু কুন্ডুর। আগামীকাল সোমবার থেকেই জুটি বেঁধে সিনেমার শুটিং করবেন প্রসেনজিৎ-মিথিলা। খবরটি নিয়ে বেশ আলোচনা চলছে টলিউডে। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। জানা গেছে, এতে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের কালজয়ী ‘আয় খুকু আয়’ গানটি নতুন করে দেখানো হবে। গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য। পরিচালক শুভেন্দু কুন্ডুর বলেছেন, সিনেমাতে থাকবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনী; যা এর আগে কখনো সিনেমায় হয়নি।’ তিনি জানান, বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। এরই মধ্যে শুক্রবার সিনেমাটির লোগো প্রকাশ করেছেন। প্রথমবার প্রসেনজিতের সঙ্গে কাজ করবেন- বিষয়টি ভেবে বেশ উচ্ছ্বসিত মিথিলা।

‘আয় খুকু আয়’ ছাড়াও বর্তমানে বেশ কিছু নাটক ও সিনেমা হাতে রয়েছে মিথিলার। সম্প্রতি তিনি শেষ করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’র শুটিং। কথাশিল্পী সৈয়দ ওয়ালীউলস্নাহর ‘কেরায়া’ গল্পের অনুপ্রেরণায় এবং ইফফাত আরেফিন তন্বীর গল্পে সিনেমাটি পরিচালনা করছেন অরুণ চৌধুরী। এতে মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফ এস নাঈম। সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

এই বিভাগের অন্য খবর

Back to top button