জীবন সাপলুডুর কোর্ট: পরীমণি

ডানাকাটা পরী খ্যাত অভিনেত্রী পরীমনি। নিজের নামের মতোই অভিনয় আর রূপ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন পরীমণি। কিন্তু গেলো কয়েকটা মাস পরীমনির জীবনে ভালো সময় কাটেনি। মাদক মামলায় জড়িয়ে তাকে সাজা ভোগ করতে হয়েছে আবার কখনো বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে তাকে ঘুরতে হয়েছে থানায় থানায়।
থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেপ্তার, কখনও রিমান্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে লাস্যময়ী এই চিত্রনায়িকাকে। ‘জীবন সাপলুডুর কোর্ট’, ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন পরীমনি।
এদিকে মামলাটি একতরফাভাবে তদন্ত হয়েছে বলে আদালতে দাবি করেছেন পরীমনি। তিনি আদালতকে বলেন, আমার জানা মতে ঠিকমত তদন্ত করা হয়নি। এজন্য মামলাটি পুনরায় তদন্তের জন্য নাজারি পিটিশনের আবেদন করেছেন তিনি।
বিভিন্ন সময় কারণে-অকারণে পরীমনিকে পরতে হয়েছে সমালোচনার মুখে। নিন্দুকের কথায় কান না দিয়ে রুপালি জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। জীবনের ঘটে যাওয়া এসব ঘটনার তোয়াক্কা না করে সিনেমার কাজে ধ্যানমগ্ন হয়ে থাকতে চাচ্ছেন তিনি। আগামী দিনেও সেই আগের লাইট, ক্যামেরা আর অ্যাকশন নিয়েই তিনি ব্যস্ত থাকতে চাচ্ছেন। ডুবে আছেন স্ক্রিপ্টের নতুন নতুন সব চরিত্রে।