বিনোদন
কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নি রচনা শাহ। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন রচনা।
সংবাদসংস্থা এএনআইকে রচনা জানিয়েছেন, গায়িকা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।
গায়িকার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করে তার জন্য প্রার্থনা করতে সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন তিনি।



