প্রধান খবরবিনোদন

এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন পরীমণি

আলোচিত নায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।

এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল পরী তার মনোনয়নপত্রে সাক্ষর করেছেন বলেও জানা যায়। 

মনোনয়নপত্র সংগ্রহ করে প্রথমবার এই নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়া ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশা করছি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা পাবো। আমরা শিল্পীদের জন্য কাজ করতে চাই।’ একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ বলেন, ‘একটি কার্যকরী প্যানেল নিয়ে ভালো কাজের স্বপ্ন দেখে আমরা একসঙ্গে হয়েছি। আপনারা আমাদের জন্য শুভেচ্ছা রাখবেন।’

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব’সহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button