বিনোদন
মারা গেলেন উপমহাদেশের কিংবদন্তী কত্থকশিল্পী বিরজু মহারাজ

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তী কত্থকশিল্পী বিরজু মহারাজ। পরিসমাপ্তি ঘটলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জগতে এক অসামান্য অধ্যায়ের।
রোববার (১৬ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাতে বাড়িতে বসে নাতির সাথে খেলার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।