বিনোদন
প্রখ্যাত কিংবদন্তী সঙ্গিত শিল্পী বাপ্পি লাহিড়ি আর নেই

ভারতের প্রখ্যাত কিংবদন্তী সঙ্গিত শিল্পী বাপ্পি লাহিড়ি মারা গেছেন।
বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে ৬৯ বছর বয়সে মৃত্যু হয় তার। গত বছর তিনি কোভিড আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।
বাপ্পি লাহিড়ির মৃত্যুতে কান্নায় ভেঙে পরেন সঙ্গিত শিল্পী উশা উত্থুপ। তিনি জানিয়েছেন যে তার জীবনের অন্যতম জনপ্রিয় গানগুলি বাপ্পি লাহিড়ির সুরে। কোভিডের আগেই শেষবার কথা হয় তার সঙ্গে। উশা উত্থুপ জানিয়েছেন যে ভারতীয় সঙ্গিতের জগতে ডিস্কো কিং ছিলেন তিনি। তার প্রয়ানের কথা মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।