চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে হিরো আলম

আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
আবারো আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে হিরো আলম জানান, গত শিল্পী সমিতির নির্বাচনের সময় হিরো আলম এফডিসির কেও না বলে অনেকেই তাকে অপমান করেছিলো। মূলত সেই অপমানের প্রতিবাদেই তিনি প্রযোজকদের নির্বাচনে অংশ গ্রহণ করতে যাচ্ছেন।
হিরো আলম বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে আমি ভালোবাসি। চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত। শুনছি এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। এখনো আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। তবে আমার ইচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার। যেহেতু প্রথম বার তাই বড় কোনো পদে দাঁড়াবো না। আমি ইতিমধ্যেই কাগজপত্র জমা দিয়েছি। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।
এসএ