বিনোদন

আহত হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। পরীমণি নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরী হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যাইলন দেওয়া হচ্ছে।

ছবি ক্যাপশনে নায়িকা লেখেন, ‘একটি দুর্ঘটনা’। এছাড়া জানান, তিনি রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি। তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন? তার কী হয়েছে? সেটার বিস্তারিত এখনো জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button