বিনোদন

এবার নিউ ইয়র্ক মাতাবেন তাহসান

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। পাশাপাশি ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার নিউ ইয়র্ক মাতাবেন এই জনপ্রিয় গায়ক। 

শো টাইম মিউজিকের আয়োজনে আগামী ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

তাহসান কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে।

শোটাইম মিউজিকের আয়োজনে আগামী ১৩ মে শুক্রবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টায়। 

বিনামূল্যে সরবরাহ করা হবে পান্তা ইলিশ, ভর্তা, মেজবানি মাংস ও সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের অন্য খবর

Back to top button