বিনোদন
হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ

জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ হার্ট অ্যাটাক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে। জরুরি ভিক্তিতে তার হার্টে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিউতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশের বড় ভাই বকুল। তিনি জানান, আজ ৮ জুন কেবিনে স্থানান্তর করা হবে পলাশকে।
তিনি জানান, সোমবার (০৬ জুন) দিবাগত রাত ১২টায় অসুস্থতাবোধ করেন পলাশ। বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা শেষে ডাক্তার জানায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেই রাতেই তার হার্টে জরুরি ভিক্তিতে একটি রিং পরানো হয়েছে।
বকুল বলেন, ভাগ্য ভালো পলাশ তাড়াতাড়ি হাসপাতালে এসেছিলেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। কারণ তার হার্টে ৯৯ শতাংশ ব্লক ধরা পরে। তবে এখন আগের চেয়ে ভালো আছে, সবাই পলাশের জন্য দোয়া করবেন।