প্রধান খবরবিনোদন

শর্মিলী আহমেদ আর নেই

৭৫ বছর বয়সী বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার ভোরে হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে সুনাম কুড়ান সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমায়ও অভিনয় করেন শর্মিলী আহমেদ। কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। এছাড়াও বেশ কিছু উর্দু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button