আশপাশের মানুষের চিন্তার দৈন্য দেখে আমি হতাশ: সুস্মিতা

অভিনেত্রী সুস্মিতা জানান, আশপাশের মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তিনি বলেন, ‘আমি টাকার লোভে ললিতের কাছে যাইনি। আমার হিরে ভালো লাগে। আর সেটা কেনার ক্ষমতা আমার আছে।’
সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদি জড়িয়েছেন সম্পর্কে। তাদের এ সম্পর্ক নিয়ে ইতোমধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। চেহারা থেকে বয়স—সব কিছুর ফারাক নিয়ে এত ঠাট্টার কারনে রোববার সকালে কড়া প্রতিক্রিয়া জানান ললিত। এরপরই সক্রিয় হন সুস্মিতাও। এভাবেই কড়া জবাবের মাধ্যমে তুলে ধরেন নিজের প্রতিক্রিয়া।
অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেন, ‘আরে, তোমাদের সুস্মিতা ভালো আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। আমায় এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।’
সুস্মিতা আর ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা করেন ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রুপের তীর। অনেকের প্রশ্ন, সুস্মিতার মতো রূপসী ও স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন একজন দুর্নীতিগ্রস্ত মানুষের প্রতি? সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতোমধ্যে বহু মানুষ তাকে অর্থলোভী বলেছেন।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে একের পর এক ছবি আপলোড করেছেন ললিত।
শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট করেন ললিত। ঘোষণা দেন ‘নতুন জীবন’ শুরুর কথা।
উল্লেখ্য, সুস্মিতা ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছ।
এসএ