বিনোদন

চলে গেলেন কিংবদন্তি গজল শিল্পী ভূপিন্দর সিং

ভারতের কিংবদন্তি গজল শিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। তিনি স্ত্রী মিতালি মুখার্জি ও ছেলে নিহাল সিংকে রেখে গেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন মিতালি মুখার্জি।

তিনি বলেন, “সোমবার তিনি (ভূপিন্দর) মারা গেছেন এবং মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হতে পারে। তার কোলনে সমস্যা ছিল।”

ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ড. দীপক নামজোশি বলেন, “ভূপিন্দর সিং ১০ দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি হন। তার কোলনে সমস্যা আছে ধারণা করে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। একই সময়ে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আমরা ভেন্টিলেটরে পাঠাই। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।”

ভূপিন্দর সিং ‘দিল ধুনতা হ্যায়’, ‘নাম গাম জায়েগা’, ‘এক একেলা ইস সাহের ম্যায়’ ‘বেটি না বেটাই র‌্যায়না’, ‘হুজুর ইস কাদের ভি না ইটরা কে চালিয়ে’, ‘কিসি নজর কো তেরা ইনতেজার আজ ভি হ্যায়’, ‘বাদালো সে কাত কাত কে’সহ প্রভৃতি গানের জন্য পরিচিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button