পুরুষের ভালোবাসা বোঝার উপায় জানালেন সানাই

দেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে। বিয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। স্বামীর সঙ্গে ছবি পোস্ট করার পাশাপাশি মাঝে মাঝে দুজনকে দেখা যায় লাইভে।
সানাই তার ফেসবুকে সবশেষ নিজের উপলব্ধিতে পুরুষের ভালোবাসা বোঝার উপায় জানিয়ে একটি পোষ্ট করেন। তার ভাষ্যমতে, ‘রেস্টুরেন্টে বসে একটা জিনিস ভীষণভাবে আবিষ্কার করলাম, যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে জীবন দিয়ে তোমার প্রয়োজনগুলো মেটানোর কথা চিন্তা করবে। হ্যাঁ, ভালোবাসা এমনিই। সে অন্যের কথার না, তোমার কথার গুরুত্ব দেবে।’
তিনি যোগ করেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি চাইবে, সে তোমার কথা শুনবে শর্তহীনভাবে। কারও কথা শোনার সে প্রয়োজন মনে করবে না। হুম, ভালোবাসা এমনিই।’
তিনি আরও লেখেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কোনো কিছুর যোগবিয়োগ করবে না, হিসাব-নিকাশ করবে না। আর যদি কোনো পুরুষ এর বিপরীতটা করে, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসেনি। টাইম পাস করেছে মাত্র।’