অর্থ ও বানিজ্য
প্রধান খবর

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে সব দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটির মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তুলতে ব্যবসায়ীদের এই উদ্যোগ সরকারকে সহযোগিতা করবে।

সূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button