স্বাস্থ্য
প্রধান খবর

আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা

সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় ধাপের কার্যক্রম, যা গত ১২ এপ্রিল শুরু হয়েছে, তা চলবে আগামী ১২ মে পর্যন্ত।

প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ-এই চারটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একযোগে কার্যক্রম শুরু করে সরকার।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button