আন্তর্জাতিক খবর
প্রধান খবর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, এখনো ক্ষয়ক্ষতির খবর নেই

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে বুধবার (২৪ ডিসেম্বর) ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা পরে সংশোধিত হিসাবে প্রায় ১১.৯ কিলোমিটার বলা হয়।

ভূমিকম্পের কম্পন রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে (স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিট বা ০৯:৪৭ ইউটিসি) তাইতুং শহরের কাছাকাছি এলাকায় প্রায় ৬.০ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়েছে।

এদিকে তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকতে জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button