আন্তর্জাতিক খবর
প্রধান খবর

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন

জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পের পরপরই দেশটির ইওয়াতে, আওমোরি এবং হোক্কাইডো প্রশাসনিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।

সংস্থাটি জানিয়েছে, সমুদ্রের তলদেশে সৃষ্ট এই কম্পনের কারণে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার (৯ দশমিক ৮৪ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। ফলে সুনামির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ধরনের শক্তিশালী কম্পনে দুর্বল নির্মাণের কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার আশঙ্কাও থাকে।

তথ্যসূত্র: দি গার্ডিয়ান

এই বিভাগের অন্য খবর

Back to top button