আন্তর্জাতিক খবর
প্রধান খবর

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনেও নিহত অন্তত ৩০০ শিশু: ইউনিসেফ

২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময়ও গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার এক বিবৃতিতে বলেন, যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণহানি ঘটছে, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, গাজায় আরও শত শত শিশু গুরুতর আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা সহিংসতার অবসানের যে প্রত্যাশা গাজার শিশুরা করেছিল, তার সুফল তারা এখনো পাচ্ছে না।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, পুরো গাজা উপত্যকাজুড়ে শিশুরা তীব্র অপুষ্টি, বিভিন্ন রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ধ্বংসপ্রাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি সত্ত্বেও শিশুদের জন্য নিরাপদ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের সুরক্ষা এবং মৌলিক মানবিক প্রয়োজন পূরণে আরও কার্যকর পদক্ষেপ জরুরি।

সূত্র: মিডল ইস্ট আই

এই বিভাগের অন্য খবর

Back to top button