আন্তর্জাতিক খবরআবহাওয়াপ্রধান খবর
৫৮০ বছর পর আজ দীর্ঘ মেয়াদে আংশিক চন্দ্রগ্রহণ দেখলো বিশ্ববাসী

৫৮০ বছর পর আজ এমন দীর্ঘ মেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী। প্রায় সাড়ে তিন ঘণ্টার মূল গ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয়।
চাঁদ ও সূর্যের মাঝামাঝি একই সরলরেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। তখন পৃথিবীর আড়ালে থাকায় সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে। আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়ে, তাই এটিকে আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। পুরোটা ঢাকা পড়লে বলা হতো পূর্ণ চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে শুরু হয় আংশিক গ্রহণ, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। তবে পিনামব্রাল পর্যায়ের গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।
চলুন ছবি ও ভিডিওতে এবারের চন্দ্রগ্রহণ দেখা যাক।
সোর্স: প্রথম আলো


