আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট আসবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত ২ বছর করোনা মহামারির কবলে পড়ে বিশ্বের অবস্থা খারাপ। এরই মধ্যে একের পর এক করোনার নতুন রুপ আসার ফলে নতুন করে সংকটে পড়েছে পুরো পৃথিবী। এরপরও যেন রেহাই নেই করোনার এই প্রকোপ থেকে। আবার করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট আসবে, এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
শুক্রবার (১১ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন বলেন, ‘‘এখনই কোভিড মহামারি শেষ হচ্ছে না। আবারো করোনার নতুন রূপ আসতে পারে।’’
হু-র বিজ্ঞানী আরও যোগ করেন, ‘আমরা এই ভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিত-ও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারির শেষে আসিনি।’
ভাইরাসের চেহারা পরিবর্তন করে বারবার ফিরে আসছে করোনাভাইরাস। করোনার নতুন রূপ তীব্র সংক্রামক ওমিক্রনের চেয়ে আরো ভয়াবহ এবং পরিবর্তিত রূপ আসতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। সূত্র: আনন্দবাজার



