আন্তর্জাতিক খবর
একদিনের ব্যবধানে পদত্যাগ শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রীর

দায়িত্ব গ্রহণের মাত্র একদিন পরেই পদত্যাগ করলেন শ্রীলংকার নতুন অর্থমন্ত্রী আলী সাবরি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সাবরি।
প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে সাবরি বলেছেন, আমি অর্থমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।
এর আগে ৪ এপ্রিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরালও পদত্যাগ করেন। একইদিনে দেশটির সব মন্ত্রীরাও পদত্যাগ করেন।
এদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
গেলো কয়েক বছর ধরে দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে। বিদেশি ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার আজ এই অবস্থা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এসএ