আন্তর্জাতিক খবর

এ বছর ১০ লাখ মুসল্লিকে হজের অনুমতি দিল সৌদি

কিছু শর্ত মেনে এ বছর হজে যেতে পারবেন দেশ-বিদেশের মোট ১০ লাখ মুসলমান। এক বিবৃতিতে একথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজ আদায়কারী মুসল্লিদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে। সেইসাথে থাকতে হবে করোনা টিকার সনদ।
বিদেশিদের জন্য দেশটিতে রওনা দেয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভের সনদ থাকতে হবে। হজ আদায়কালে সকল মুসল্লিকে এসব বিধিনিষেধ মানতে বলা হয়।

করোনার কারণে গত দুবছর হজের অনুমতি পেয়েছেন সীমিত সংখ্যক মুসল্লি। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এ সুযোগ দেয়া হচ্ছে। এর আগে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব আসত।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ। এবারের হজ অনুষ্ঠিত হবে জুলাই মাসে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button