আন্তর্জাতিক খবর

হাইতিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে এ দূর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ক্যারিবীয় দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।

এদিকে টুইটারে দেয়া এক বার্তায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button