ক্যাসিনোকাণ্ড: পেছালো এনু-রুপনসহ ১১ জনের রায়

ক্যাসিনোকাণ্ডে এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের মামলার রায় পেছালো।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক ছুটি থাকায় মানিলন্ডারিং আইনের ওই মামলায় রায় ঘোষণা যায়নি।
মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।
এর আগে ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
জানা যায়, রাজধানীতে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনা করতে এনু। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাসা ঘেরাও করে র্যাব। সেদিন ওই বাড়ি থেকে নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
এসএ


