আইন ও অপরাধ

ক্যাসিনোকাণ্ড: আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

ক্যাসিনোকাণ্ডের মামলায় অভিযুক্ত আসামি এনামুল হক আরমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি আরমান বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

এর মধ্যে ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবৈধ পন্থায় অর্জন করে অবৈধ উপায় সিঙ্গাপুরে পাচার করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ হয়েছে।

এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা শেষে দুদক উপরের মামলার আসামি আরমানের আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button