আইন ও অপরাধবিনোদন

আদালতে পরীমণি

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি।

বৃহস্পতিবার সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন।

এর আগে ২৯ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন।

গেল বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অভিযোগপত্রে পরীমণির পাশাপাশি আসামি করা হয় আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে।

২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button