আইন ও অপরাধ

২২ বছর পালিয়ে ইমামতি করা ফাঁসির আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ মো. এনামুল হক ওরফে শেখ মো. এনামুল করিমকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব।

এ ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে কারি না হওয়া সত্ত্বেও কারি পরিচয়ে গাজীপুরের একটি মসজিদে ৮ বছরের বেশি সময় ইমামতি করেন। গাজীপুরে অবস্থানকালীন এনামুল ভুয়া ঠিকানা ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পরে ক্যানসার নিরাময় কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান খুলে ভুয়া হারবাল চিকিৎসা দেয়া শুরু করেন। তিনি এইডস রোগ নিরাময়ে চিকিৎসা দিতে সক্ষম বলে দাবি করতেন।

রোববার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শনিবার রাতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ মো. এনামুল হক ওরফে শেখ মো. এনামুল করিমকে গ্রেফতার করে।

২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জনসভার অদূরে জঙ্গি শেখ মো. এনামুল করিমসহ তার অপরাপর জঙ্গি সদস্যরা প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় কোটালীপাড়া থানায় হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ২৩ মার্চ গ্রেফতার শেখ মো. এনামুল হক ওরফে শেখ মো. এনামুল করিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button