বগুড়ায় তারেক রহমান ও জোবাইদার মামলার রায়ের প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বগুড়ায় তারেক রহমান ও ডা.জোবাইদা রহমানের নামে মামলার রায়ের প্রতিবাদে জেলা ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩রা আগষ্ট বিকাল ৫টায় শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে নবাববাড়ি সড়কে মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
জেলা ছাত্রদলের সাধারন সাধারন আবু হাসানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা বিএনপি, জেলা যুবদল, সেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উলেক্ষ্য দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই রায় দেন। গত বুধবার বিকেলে এ মামলার রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২৬(২) ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ২৭(১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর।
অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।
(এ আর)



