জাতীয়
প্রধান খবর
আশুলিয়ায় ৭ জন হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় রায়: ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে
- ৬ জনকে মৃত্যুদণ্ড,
- ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড,
- ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড
এবং ১ জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-
- সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম,
- সাবেক ডিআইজি নুরুল ইসলাম,
- পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি,
- এসআই আব্দুল মালেক,
- বিশ্বজিৎ শাহা।
এদের মধ্যে সাইফুল ইসলামের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার বিস্তারিত
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
প্যানেলের অপর দুই সদস্য হলেন-
- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ,
- বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় আশুলিয়ায় আন্দোলন চলাকালে সাতজনকে হত্যা এবং ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন।
তথ্যসূত্র: যমুনা টিভি



