জাতীয়
প্রধান খবর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬১
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ার পাশাপাশি হাসপাতালে ভর্তির চাপও বেড়েছে। আগের দিন শনিবার হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ১,০২৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে এবং শিশুদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের সুরক্ষায় টিকাদান নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
তথ্যসূত্র: সময় নিউজ

