দিবস
প্রধান খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আয়োজন করছেন।

১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিনটি পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের স্মরণ করা হয়।

এদিকে, প্রতিবছরের মতো এবারও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছরের ১৪৯তম অবস্থান থেকে তিন ধাপ অবনতি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা।
 
এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button