জাতীয়
প্রধান খবর

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ৯২ হাজার ৭৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button