জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।

একই সময়ে সারাদেশে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button