জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯২ জন, রংপুর বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, বরিশাল বিভাগে ১৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button