জাতীয়

শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে নানা অপপ্রচার সত্বেও শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করলেও দেশে বিদেশে অপ্রচারকারিরা থেমে নেই।

জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সংসদে জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট দিয়েছে এবং ইভিএম থাকায় কারচুপির কোন সুযোগ ছিলো না। মানুষ সরকারের প্রতি খুশি থাকায় এখন স্বাচ্ছন্দে ভোট দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি পৌরসভা নির্বাচনগুলোই তার প্রমাণ।

করোনা টিকা নিয়ে সমালোচনার জবাব ভ্যাকসিন নিজেই দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনা টিকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন তিনি। সংসদকে তিনি জানান, করোনার সংক্রমণ কমে এসেছে। আর একটু সহনীয় হলেও শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button