জাতীয়
কাল থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রয়োগ

কাল থেকে সারাদেশে একযোগে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আগামীকাল রোববার সকাল ৯টা থেকে শুরু হবে এ কার্যক্রম।
এদিকে টিকা নিতে আজ সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা।
এদিকে, ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে তিনশ’র বেশি টিম টিকা প্রয়োগে কাজ করবে।



