জাতীয়
টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবেঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে চল্লিশ বছরের বেশি ব্যক্তিরাও টিকা পাবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা।
মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর প্রথম ডোজের এক থেকে দেড় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত টিকার আওতায় আনা দরকার। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আগে ভ্যাকসিন দেয়ার কথাও বলেন তিনি। দলীয় নেতাকর্মীরা করোনার সময় অনেক কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা তাদেরকে দ্রুত রেজিষ্ট্রেশন করার তাগিদ দেন