জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীপথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মোমিনবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় মোল্লা গার্মেন্টসের একজন পোশাক শ্রমিক ছিলেন। 

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের স্বামীর নাম শাহীন। স্বামী ও সন্তান রিয়াজ (৭) সহ ওই নারী মোমিনবাগের বাসায় ভাড়া থাকেন। আজ সকালে রুনা কর্মস্থল মোল্লা গার্মেন্টসে যাচ্ছিল। মোমিনবাগ এলাকায় একটি নির্মাণাধীন চতুর্থতলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট রুনার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button