জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসছে ৪ দেশের রাষ্ট্রপ্রধান

দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি মাসে ঢাকা আসছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “তারা হলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।”

৭ মার্চ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, “১৭ থেকে ২৬ মার্চ—এই ১০ দিন আমরা বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করছি। এ সময়ে দক্ষিণ এশিয়ার চারজন শীর্ষ নেতা ঢাকায় আসবেন।”

জানা গেছে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ১৭-১৮ মার্চ, নেপালের রাষ্ট্রপতি ২২-২৩ মার্চ ও ভারতের প্রধানমন্ত্রী ২৬-২৭ মার্চ ঢাকা সফর করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকায় তার সফর ১৯ থেকে ২০ মার্চ হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button