জাতীয়

৬ মার্চ থেকে সুপ্রীম কোর্টে স্বাভাবিক ভাবে বিচারিক কার্যক্রম চলবে

আগামী ৬ মার্চ রোববার থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। 

বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে এবং যথাযথ ভাবে স্বাস্থবিধি মেনেই আদালতের কাজ চলবে। 

দেশে করোনার ভয়াবহ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছিল কোর্ট প্রশাসন। 

বলা হয়েছিলো, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদসংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button