জাতীয়প্রধান খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২৮ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৩৩৫ জন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৩২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন রয়েছেন রাজধানী ঢাকার। আর রাজধানীর বাইরের রয়েছেন ১০ জন। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৩ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩ শ ৩৭ জন। ডেঙ্গুতে সারাদেশে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকায় মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ এবং ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ।

