নন্দীগ্রাম উপজেলা
প্রধান খবর

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক রুপিহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে দুই ট্রাকের চালক, হেলপারসহ মোট ছয়জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button