অন্যান্য

তরুণ প্রজন্ম ঝুঁকছে স্মার্টফোনের গ্রাফিক্স গেম এর দুনিয়ায়

করোনা ভাইরাস আতঙ্কে স্থির হয়ে পড়েছে বিশ্ব। করোনার এই ভয়াবহতা বদলে দিয়েছে পুরো পৃথিবীর দৃশ্যপট। এই অবস্থায় নিরাপদে থাকতে গত ১৭ মার্চ থেকে দফায় দফায় বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজসহ, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে বাইরে খেলাধুলার পর্যাপ্ত সুযােগ না থাকায় ঘরে বসে থাকা স্কুল কলেজ শিক্ষার্থীরা সহ তরুণ প্রজন্ম ঝুঁকে পড়েছে বিনােদনের অন্যতম মাধ্যম স্মার্টফোনের গ্রাফিক্স গেমস এর দুনিয়া। এই ডিজিটাল প্রযুক্তি আমাদের যতটা না উপকার করছে তার চাইতে শিক্ষার্থীদেরকে পিছিয়ে ফেলেছে বেশি।

প্রযুক্তি নির্ভর এই যুগে স্মার্টফোন ব্যবহার করে দিনের পর দিন রাতের পর রাত জেগে ফেসবুক, ইউটিউব, মেসেজিং করে বেশির ভাগ সময় পার করে দেয়া আমাদের রুটিনে পরিণত হয়েছে।

এছাড়াও স্মার্টফোনের সুন্দর সুন্দর গ্রাফিক্স গেমস তাে রয়েছেই। যেমন তিন পাত্তি, লুডু, পাপজি সহ অনেক খেলা। যার মাধ্যমে আমাদের সময়টা কে আনন্দের সাথে কাটাছে।

স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ উঠতি বয়সী তরুণরা সারাদিন মােবাইলে গেম নিয়ে মত্ত থাকছে। কিন্তু এই গেমস কতটা ক্ষতির কারন তা কি কেও চিন্তা করেছি? এই গেমস মাদকের চেয়েও বেশি ভয়াবহতা হয়ে দাড়িছে। যা কোমলমতী শিক্ষার্থীদের মেধা নষ্ট করে দিয়ে ভবিষ্যৎ অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ মমিনুল ইসলাম হিমেল বলেন, ফেসবুক, ইউটিউব, মেসেজিং করে শিক্ষার্থীরা সহ অনেক তরুণ প্রজন্ম গেমস খেলে সময় পার করতে দেখা যায়। যা অনেক সময় অতিরিক্ত সময় ধরে খেলা গেম আসক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বা বিভিন্ন কৌতূহল থেকে নেশায় পরিণত হতে পারে। তাই আমাদের তরুণ প্রজন্ম স্মার্টফোনের ব্যবহার কি ভাবে করেছে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button