রাজনীতি
প্রধান খবর

নতুন রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান তারেক রহমানের

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল—সবার সম্মিলিত উদ্যোগেই দেশকে এগিয়ে নিতে হবে

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শোক বইয়ে স্বাক্ষর ও সৌজন্য সাক্ষাৎ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জানা গেছে, বাম গণতান্ত্রিক জোটের নেতারা বেলা ১১টায় গুলশানের চেয়ারপারসন অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন।

উপস্থিত নেতারা

সাক্ষাৎকালে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—
মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী

সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button