
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসেবে উল্লেখ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন,
“গণতন্ত্রের যে মশাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, তা দীর্ঘদিন বহন করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। এখন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান।”
জামায়াত ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা
বক্তব্যে জামায়াতে ইসলামী ও পলাতক আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন,
“এক-এগারোর সরকারের প্রতি জামায়াতের প্রকাশ্য সমর্থন ছিল। এমনকি স্বৈরাচার এরশাদের অধীনেও এই দুই দল নির্বাচনে অংশ নিয়েছিল।”
তিনি এসব ঘটনাকে গণতন্ত্রবিরোধী অবস্থান হিসেবে উল্লেখ করেন।
উন্নয়নের সৈনিক হওয়ার আহ্বান
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নয়নে তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন,
“জাতির ভবিষ্যৎ গঠনে সবাইকে উন্নয়নের সৈনিক হিসেবে কাজ করতে হবে।”
তথ্যসূত্র: জনকণ্ঠ



