রাজনীতি
প্রধান খবর

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। শুক্রবারের সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button